০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান: ৪ সেলু মেশিন জব্দ ও ধ্বংস

Reporter Name
  • Update Time : ০৬:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১১ Time View

​কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কৈয়ারবিল ইউনিয়নের বানিয়াকুম ও মুহুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মোট চারটি সেলু মেশিন উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি সেলু মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে প্রশাসন এবং বাকি দুটি সেলু মেশিন ঘটনাস্থলেই নষ্ট করে ধ্বংস করে দেওয়া হয়।
​প্রশাসন সূত্রে জানা গেছে, বানিয়াকুম ও মুহুরীপাড়া এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে সেখানে ঝটিকা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান: ৪ সেলু মেশিন জব্দ ও ধ্বংস

Update Time : ০৬:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬