০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​নবাবগঞ্জে ডাকাত তাণ্ডব: জেলা ডিবি পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার। ১২ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার

​মোঃ তাজমিলুর রহমান নয়ন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০৬:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৫ Time View

​দিনাজপুরের নবাবগঞ্জে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
​জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত আনুমানিক ১:১৫ টা থেকে ২:৪০ টার মধ্যে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকায় একদল সশস্ত্র ডাকাত সড়কে অবস্থান নেয়। ডাকাত দল সেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনে ব্যারিকেড দিয়ে হামলা চালায়।
​ডাকাতি চলাকালে সশস্ত্র ডাকাতেরা যানবাহনগুলোর চালক, সহকারী ও যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং বেধড়ক মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়।
​ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ দ্রুত অভিযানে নামে এবং আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
​ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ডাকাত চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
​

Tag :

Please Share This Post in Your Social Media

​নবাবগঞ্জে ডাকাত তাণ্ডব: জেলা ডিবি পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার। ১২ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার

Update Time : ০৬:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬