০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত, ব্যবসায়ীদের ঐক্য ও উন্নয়নে নানা সিদ্ধান্ত

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০৭:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ২১ Time View

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির দীর্ঘদিনের অচল অবস্থার অবসান ঘটিয়ে অবশেষে মেয়াদোত্তীর্ন কমিটি বিলুপ্ত করা হয়েছে।
একই সঙ্গে তুষার ইলেকট্রিকের স্বত্বাধিকারী এমদাদুল হককে আহবায়ক
করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ জুলাই )
কালীগঞ্জ সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠন ও
সাধারণ ব্যবসায়ী অধিকার সংরক্ষন আন্দোলন পরিষদের উদ্যোগে কালীগঞ্জ
পৌর ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ Ñ ৪ আসনের জাতীয়
সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম
আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এছাড়াও সভায় বিপুল সংখ্যক
সাধারণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ,
বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার
বিষয়ে বিভিন্ন বক্তা তাদের মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত সদস্যদের
দাবির প্রেক্ষিতে উপদেষ্টা মন্ডলীদের অনুমোদন ক্রমে প্রধান অতিথি
মাওলানা মোঃ আবু তালিব পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত
ঘোষনা করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা সিদ্ধান্তকে স্বাগত
জানিয়ে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
সভায় সর্বসম্মতি ক্রমে তুষার ইলেকট্রিকের স্বত্বাধিকারী
এমদাদুল হককে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ঠ নতুন আহবায়ক
কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটি দ্রুত সময়ের
মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে র্পর্ণাঙ্গ
কমিটি গঠনের উদ্যোগ নেবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাটি
সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী এ. এইচ . এম আব্দুল আলিম।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত, ব্যবসায়ীদের ঐক্য ও উন্নয়নে নানা সিদ্ধান্ত

Update Time : ০৭:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬