১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় বিড়ালের আতঙ্ক: শিশুসহ ১১ জনকে কামড়ে জখম, হাসপাতালে চিকিৎসা

রিপোর্টার রাশেদ আহমদ
  • Update Time : ০৯:৫৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ Time View

রিপোর্টার : রাশেদ আহমদ
​কুলাউড়া (মৌলভীবাজার)প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় বিড়ালের উপদ্রব ও কামড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক দিনে নারী ও শিশুসহ অন্তত ১১ জন বিড়ালের কামড়ে আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুই বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
​স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন এলাকা ও আশপাশের গ্রামে হঠাৎ করেই হিংস্র হয়ে উঠেছে কয়েকটি বিড়াল। পথচারী, বাড়ির উঠানে থাকা মানুষ এমনকি ঘরের ভেতর ঢুকেও হামলা চালাচ্ছে এগুলো।
​আহতদের মধ্যে দু’বছরের শিশু প্রমিত ছাড়াও রয়েছেন প্রবীণ ব্যক্তি, পথচারী ও গৃহিণী। ঘটনার পর আহতদের দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় জলাতঙ্কের টিকা (অ্যান্টি-রেবিস ভ্যাকসিন) দেওয়া হয়েছে।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, বিড়ালের কামড়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছিলেন। সকলকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদানসহ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে নিবিড় পর্যবেক্ষণে।
​এদিকে হঠাৎ বিড়ালের এমন আগ্রাসী আচরণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। বিশেষ করে ছোট সন্তানদের ঘরের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাগলা ও হিংস্র বিড়াল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুলাউড়ায় বিড়ালের আতঙ্ক: শিশুসহ ১১ জনকে কামড়ে জখম, হাসপাতালে চিকিৎসা

Update Time : ০৯:৫৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬