১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে খাল সচল, রক্ষা পেল সাড়ে ৬শ বিঘা আমন খেত

Reporter Name
  • Update Time : ০৭:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
যশোরের কেশবপুরে অতিবৃষ্টিতে জলাবদ্ধতার আশঙ্কায় থাকা প্রায় সাড়ে ৬শ বিঘা আমন ধানের খেত রক্ষায় স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করেছেন আনসার-ভিডিপি সদস্যরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের কাদার বিল এলাকায় অবরুদ্ধ একটি খালে এ কার্যক্রম পরিচালনা করেন তারা।
সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মো. ইয়াছিন আলীর নেতৃত্বে আনসার-ভিডিপি সদস্যরা খালে নেমে প্রায় ৫০০ ফুট এলাকায় জমে থাকা কচুরিপানা, শ্যাওলা ও জলজ আগাছা অপসারণ করেন। এতে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত পানি নিষ্কাশনের পথটি সচল হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টিতে কাদার বিল এলাকার বিস্তীর্ণ আমন খেতে পানি জমে যায়। খালের সরু মুখে কচুরিপানা ও ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশন বন্ধ থাকায় কৃষকেরা ফসল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে কৃষকদের দুর্ভোগের কথা বিবেচনা করে আনসার-ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারের উদ্যোগ নেন। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলামের কারিগরি পরামর্শ নেওয়া হয়।
খাল পরিষ্কারের পর পানি দ্রুত নিষ্কাশিত হতে শুরু করলে আমন ধানের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা কমে আসে। এতে প্রায় সাড়ে ৬শ বিঘা আমন খেত জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
কৃষকদের ফসল রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের এমন স্বেচ্ছাশ্রমের উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুরে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে খাল সচল, রক্ষা পেল সাড়ে ৬শ বিঘা আমন খেত

Update Time : ০৭:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬