সৈয়দপুরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২ Time View

নীলফামারীর সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোঃ রশিদুল হক সরকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
জনাব বিলকিস ইসলাম – সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৩০৭) ও সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
জনাব অধ্যক্ষ আবদুল গফুর সরকার – সভাপতি, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা এবং প্রাক্তন সভাপতি, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ।
জনাব শাহিন আকতার শাহিন – সাধারণ সম্পাদক, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা।
জনাব সাইফুল ইসলাম প্রামানিক – উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সৈয়দপুর, নীলফামারী।
মতবিনিময় সভায় বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং নারী শিক্ষার প্রসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন। সভা শেষে অতিথিদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।



















