০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ার নবীন চন্দ্র মডেল স্কুলের জোড়া সাফল্য: জেলা পর্যায়ের ক্রীড়ায় কাবাডিতে চ্যাম্পিয়ন, হ্যান্ডবলে রানার আপ

রিপোর্টার রাশেদ আহমদ
  • Update Time : ১২:৫১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

কুলাউড়া (মৌলভীবাজার):জেলা প্রতিনিধ : রাশেদ আহমদ
৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (এনসি স্কুল)। টুর্নামেন্টের বালক বিভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কাবাডিতে চ্যাম্পিয়ন এবং হ্যান্ডবলে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের কাবাডি (বালক) ইভেন্টের চূড়ান্ত পর্বে মৌলভীবাজার সদর ও বড়লেখা উপজেলা দলকে হারিয়ে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নেয় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় দল। অন্যদিকে, হ্যান্ডবল (বালক) ইভেন্টের ফাইনালেও ছেড়ে কথা বলেনি তারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে নির্ধারিত সময়ের পর ‘গোল্ডেন টাইমে’ এসে সামান্য ব্যবধানে হেরে রানার আপ তকমা লাভ করে এনসি স্কুলের শিক্ষার্থীরা।
​দলীয় দুটি ইভেন্টেই শিক্ষার্থীদের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের প্রশিক্ষক ও বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক সোহেল আহমদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও খেলার প্রতি একাগ্রতার কারণেই এই বড় অর্জন সম্ভব হয়েছে। কাবাডিতে আমরা ট্রফি জিতেছি এবং হ্যান্ডবলেও ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়েছে। আশা করছি, আঞ্চলিক ও জাতীয় পর্যায়েও আমাদের এই সফলতার ধারা অব্যাহত থাকবে।”
​বিদ্যালয়ের এই জোড়া সাফল্যে পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়ামোদী শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে

Tag :

Please Share This Post in Your Social Media

কুলাউড়ার নবীন চন্দ্র মডেল স্কুলের জোড়া সাফল্য: জেলা পর্যায়ের ক্রীড়ায় কাবাডিতে চ্যাম্পিয়ন, হ্যান্ডবলে রানার আপ

Update Time : ১২:৫১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬