০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাজিপুর থানা পুলিশের অভিযানে পাঁচগাছি ও সোনামুখী গ্রাম থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার মামলা করে আদালতে প্রেরণ
মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি:
- Update Time : ১২:১৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ Time View

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি:
কাজিপুর থানা পুলিশ কর্তৃক পৃথক অভিযানে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা এবং ২১ পিস ইয়াবা উদ্ধার পূর্বক তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কাজিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে কাজিপুর থানা পুলিশ থানা এলাকার পাঁচগাছি চরপাড়া হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী এনামুল হক এর বসতবাড়ি হতে তার ছেলে মাদক ব্যবসায়ী মো: শাফিউল ইসলাম এবং স্ত্রী মোছা: কল্পনা খাতুন এর হেফাজতে থাকা ২ কেজি ৭৫ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আরেকটি অভিযানে কাজিপুর থানার সোনামুখী এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক এর বসতবাড়ির শয়ন ঘর হতে তার হেফাজতে থাকা ২১ পিস ইয়াবা উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়েছে। উভয় ঘটনায় পৃথকভাবে মাদক আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :




















