১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার শিশুদের জন্য কাঁদছে ম্যাডোনার হৃদয়, পোপকে আকুল আবেদন: ‘অনেক দেরি হওয়ার আগেই যান'”

Reporter Name
  • Update Time : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৯০ Time View

গাজায় চলমান মানবিক সংকট নিয়ে আবারও সরব হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি গাজার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন এবং খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ
গাজা সফরের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যাডোনা লিখেছেন, “সবচেয়ে পবিত্র পিতা (পোপ), অনুগ্রহ করে অনেক দেরি হয়ে যাওয়ার আগেই গাজায় যান এবং আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন। একজন মা হিসেবে আমি তাদের কষ্ট সহ্য করতে পারছি না।” তিনি আরও বলেন, “বিশ্বের সব শিশু আমাদের সবার সন্তান। আপনিই আমাদের মধ্যে একমাত্র ব্যক্তি যাকে সেখানে প্রবেশে বাধা দেওয়া হবে না।”
পপ সম্রাজ্ঞী নিরীহ শিশুদের জীবন বাঁচাতে মানবিক সহায়তার সমস্ত দরজা পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানান। তিনি তার বার্তাটি শেষ করেন এই বলে, “আর সময় নেই। দয়া করে বলুন আপনি যাবেন। ভালোবাসা রইল, ম্যাডোনা।”
ম্যাডোনার এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান এক যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছে যে, “আমাদের চোখের সামনেই দুর্ভিক্ষ তৈরি হচ্ছে।” উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ম্যাডোনা ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন জানিয়ে আসছেন এবং বিভিন্ন সময়ে মঞ্চে আবেগঘন বক্তব্য রেখেছেন।
তিনি স্পষ্ট করেছেন যে, তিনি কোনো পক্ষ নিচ্ছেন না বা কাউকে দোষারোপ করছেন না। ম্যাডোনা বলেন, “সবাই কষ্ট পাচ্ছে, জিম্মিদের মায়েরাও। আমি তাদের মুক্তির জন্যও প্রার্থনা করছি। আমি শুধু চেষ্টা করছি, যাতে এই শিশুরা অনাহারে মারা না যায়।” নিজের সন্তানের জন্মদিন উপলক্ষে দেওয়া এই পোস্টে তিনি জানান, এটাই তার সন্তানের জন্য সেরা উপহার হবে যদি সবাই গাজার নিরীহ শিশুদের বাঁচাতে এগিয়ে আসে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ২২২ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে ১০১ জনই শিশু। যদিও ইসরায়েল গাজায় দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করেছে এবং ত্রাণ সংস্থাগুলোর বিরুদ্ধে সাহায্য বিতরণে ব্যর্থতার অভিযোগ এনেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজার শিশুদের জন্য কাঁদছে ম্যাডোনার হৃদয়, পোপকে আকুল আবেদন: ‘অনেক দেরি হওয়ার আগেই যান'”

Update Time : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫