ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মাদক অভিযানে গিয়ে এএসআইয়ের পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 35

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) এক রাউন্ড গুলিভর্তি সরকারি পিস্তল হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মাদকবিরোধী অভিযানে গিয়ে দুই ব্যক্তিকে আটকের পর থানায় ফেরার সময় ওই পুলিশ সদস্য অস্ত্রটি হারানোর বিষয়টি টের পান। এ ঘটনায় বাসন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ পিস্তলটি উদ্ধারে বা সন্ধান দিতে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন বাসন থানার ওসি হারুনুর রশিদ, যা তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) নিশ্চিত করেন। অস্ত্র হারানো ওই পুলিশ সদস্য এএসআই পারভেজ মল্লিক।
গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন তারা। এএসআই পারভেজের দাবি, আসামিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির পরও পিস্তলটি তাঁর সঙ্গে ছিল, তবে থানায় ফিরে তিনি কোমরে অস্ত্রটি পাননি। ফোনালাপে তিনি নিয়ম মেনে দায়িত্ব পালনের কথা জানান। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ওসি হারুনুর রশিদ জানান, অস্ত্র উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে এবং সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

গাজীপুরে মাদক অভিযানে গিয়ে এএসআইয়ের পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশের সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬