গুলশানের কড়াইল বস্তিসহ ভাসানটেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে মশারি বিতরণ
- Update Time : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

রাজধানীর ভাসানটেক ও গুলশানের কড়াইল বস্তি এলাকার ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। মানবিক চিকিৎসক ডা. এস.এম. খালিদুজ্জামানের সৌজন্যে এ মানবিক কর্মসূচি পালিত হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভাসানটেক থানার বি.আর.পি. মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. এস.এম. খালিদুজ্জামান। অনুষ্ঠানে প্রায় দুই হাজারের অধিক মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে দ্বিতীয় দফায়ও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
ভাসানটেক থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
থানা নায়েবে আমীর মো. আব্দুর রহিম
১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন
শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাসানটেক থানা সভাপতি মো. জাবেদ হোসেন
ছাত্রনেতা মোহাম্মদ সিয়াম ও মোহাম্মদ আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মশারি বিতরণের এমন জনকল্যাণমূলক কার্যক্রম এর আগেও ঢাকা-১৭ এলাকার বিভিন্ন স্থানে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
কড়াইল বস্তি
ভাসানটেক
জামায়াতে ইসলামী
মশারি বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ
ডা. এস.এম. খালিদুজ্জামান
ঢাকা-১৭
বাংলাদেশ সংবাদ
মানবিক কার্যক্রম



















