০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুর থানা পুলিশের বিশেষ অভিযান: ১ রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

মো: আব্দুল মোমিন ,কাজিপুর উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০৮:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ Time View

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ মো: নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। দিবাগত গভীর রাতে উপজেলার গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাসিম হোসেন সিরাজগঞ্জ সদরের কুড়ালিয়া গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর থানা পুলিশের একটি দল সীমান্ত বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গভীর রাতে ওই এলাকার সড়কে একটি নিয়মিত চেকপোস্ট স্থাপন করে পুলিশ তল্লাশি শুরু করে। রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনে থাকা আরোহী দ্রুত লাফিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়। তবে চালকের আসনে থাকা নাসিম হোসেনকে তাৎক্ষণিক ভাবে পুলিশ আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নাসিমের দেহ তল্লাশি করে তার কোমরের বাম পাশে গোঁজা অবস্থায় ১টি ৯ ইঞ্চি দৈর্ঘ্যের রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ব্যারেলে ইংরেজিতে BARMA খোদাই করা রয়েছে এবং এর ম্যাগাজিনে ৩ রাউন্ড তাজা গুলি লোড করা ছিল। এ সময় তাদের ব্যবহৃত ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৩ মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
কাজিপুর থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেপ্তারকৃত নাসিম ও পলাতক আসামির বিরুদ্ধে কাজিপুর থানায় ১৮৭৮ সালের দ্য আর্মস অ্যাক্ট (অস্ত্র আইন) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুর থানা পুলিশের বিশেষ অভিযান: ১ রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

Update Time : ০৮:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬