০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর চিনিকলে দীর্ঘদিন পর নির্বাচনী হাওয়া: আখচাষী কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা

Reporter Name
  • Update Time : ০৩:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ Time View

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ দিন ধরে নির্বাচন বকেয়া থাকায় আখচাষীদের মাঝে যে হতাশা বিরাজ করছিল, তা কাটিয়ে কারখানা প্রাঙ্গণে এখন বইছে উৎসবমুখর পরিবেশ।
​আজ ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টা থেকে ফরিদপুর চিনিকল কার্যালয়ে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে শুরু করেন।
​মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের কৃষি কর্মকর্তা রেজাউল করিম। তার সভাপতিত্বে এক প্রাণবন্ত পরিবেশে প্রার্থীদের মাঝে ফরম বিতরণ করা হয়। দীর্ঘ প্রতীক্ষিত এ নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই চিনিকল প্রাঙ্গণে আখচাষী ও স্থানীয় কৃষক সমাজদের উপস্থিতিতে আনন্দ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
​নিয়ম অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত এ নির্বাচন। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। এবার মোট ৬০ জন নিবন্ধিত আখচাষী তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে আগামী দুই বছরের জন্য কল্যাণ সংস্থার নেতৃত্ব নির্বাচন করবেন।
​নির্বাচন পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আগামী ১৩ অক্টোবরের ভোট গ্রহণ অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে। দীর্ঘদিন পর এই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ আখচাষীদের অধিকার আদায় ও সার্বিক কল্যাণে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকেরা।

Tag :

Please Share This Post in Your Social Media

ফরিদপুর চিনিকলে দীর্ঘদিন পর নির্বাচনী হাওয়া: আখচাষী কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা

Update Time : ০৩:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬