০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানের কড়াইল বস্তিসহ ভাসানটেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে মশারি বিতরণ

আব্দুর রহিম ঢাকা উত্তর সিটি রিপোর্টার
  • Update Time : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View

রাজধানীর ভাসানটেক ও গুলশানের কড়াইল বস্তি এলাকার ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। মানবিক চিকিৎসক ডা. এস.এম. খালিদুজ্জামানের সৌজন্যে এ মানবিক কর্মসূচি পালিত হয়।
​রোববার (২৭ সেপ্টেম্বর) ভাসানটেক থানার বি.আর.পি. মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. এস.এম. খালিদুজ্জামান। অনুষ্ঠানে প্রায় দুই হাজারের অধিক মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে দ্বিতীয় দফায়ও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
​ভাসানটেক থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
​থানা নায়েবে আমীর মো. আব্দুর রহিম
​১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন
​শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাসানটেক থানা সভাপতি মো. জাবেদ হোসেন
​ছাত্রনেতা মোহাম্মদ সিয়াম ও মোহাম্মদ আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মশারি বিতরণের এমন জনকল্যাণমূলক কার্যক্রম এর আগেও ঢাকা-১৭ এলাকার বিভিন্ন স্থানে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
কড়াইল বস্তি
​ভাসানটেক
​জামায়াতে ইসলামী
​মশারি বিতরণ
​ডেঙ্গু প্রতিরোধ
​ডা. এস.এম. খালিদুজ্জামান
​ঢাকা-১৭
​বাংলাদেশ সংবাদ
​মানবিক কার্যক্রম

Tag :

Please Share This Post in Your Social Media

গুলশানের কড়াইল বস্তিসহ ভাসানটেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে মশারি বিতরণ

Update Time : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬