ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগে গুরুত্ব: ঢাকায় কার্যালয় খোলার আশ্বাস JBIC গভর্নরের

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০৯:৪৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 33

২৮ অক্টোবর, ২০২৬
​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি/JBIC) গভর্নর আমাকাওয়া কাজুহিকো।
​বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়ন খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিশদ আলোচনা হয়।
​বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে নিরবচ্ছিন্ন বিনিয়োগ ও সহযোগিতার জন্য JBIC-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ সরকার একটি পুরোপুরি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নীতি-সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের কার্যকর উদ্যোগ নিয়েছে।” বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
​প্রধানমন্ত্রী আরও জানান, JBIC-এর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ সময় তিনি বাংলাদেশে JBIC-এর একটি স্থায়ী কার্যালয় খোলার আহ্বান জানান। জবাবে JBIC-এর গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রস্তাবটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
​দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগে গুরুত্ব: ঢাকায় কার্যালয় খোলার আশ্বাস JBIC গভর্নরের

প্রকাশের সময় : ০৯:৪৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬