০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় বাস-অটোরিকশা-বাইকের ত্রিমুখী সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা

Reporter Name
  • Update Time : ১০:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ২২ Time View

​রাশেদ আহমদ, সিলেট:
সিলেটের দক্ষিণ সুরমায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা ও মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন আরোহীরা।
​শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে অটোরিকশা ও বাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন।
​এ ঘটনার পর ব্যস্ততম বঙ্গবীর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
​পুলিশ জানায়, দুর্ঘটনায় যানবাহনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কেউ নিহত হননি। দুর্ঘটনার কারণ এবং বাসের গতি বা চালকের অসাবধানতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

দক্ষিণ সুরমায় বাস-অটোরিকশা-বাইকের ত্রিমুখী সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা

Update Time : ১০:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬