শিরোনামঃ
নাগরপুরে নানা কর্মসূচিতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৩:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 81

আলী হাসান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে নাগরপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে যৌথভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে পরিবেশ ভারসাম্য রক্ষায় দলীয় কর্মসূচির অংশ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Tag :




















