১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স সহকারী অপুর মৃত্যু, এলাকায় আতঙ্ক

Reporter Name
  • Update Time : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ Time View

​বিশেষ প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাজাহারুল মুন্না অপু (১৭) নামের এক কিশোরের অকাল মৃত্যু হয়েছে। অপু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া আটটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
​অপু উপজেলার গড়ইখালী ইউনিয়নের শান্তা গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহ সরদার ও বেলী বেগম দম্পতির ছেলে। তবে ছোটবেলা থেকেই তিনি ভিলেজ পাইকগাছা গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন।
​পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে অপুর শরীরে প্রচণ্ড জ্বর দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনার হেলথ কেয়ার ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
​ইউপি সদস্য আজিজুল ইসলাম লাভলু জানান, আসরবাদ ভিলেজ পাইকগাছা উত্তর পাড়া শাহী জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় সরকারি কবরস্থানে অপুর দাফন সম্পন্ন হয়েছে। তার আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​এর আগে গত ৫ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডল মারা যান। একের পর এক প্রাণহানির ঘটনায় এলাকায় ডেঙ্গু আতঙ্ক ঘনীভূত হচ্ছে। দ্রুত মশক নিধন ও কার্যকর সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

Please Share This Post in Your Social Media

পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স সহকারী অপুর মৃত্যু, এলাকায় আতঙ্ক

Update Time : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬