১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় রেড ক্রিসেন্ট ও সিপিপির যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারণা।

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি :
  • Update Time : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

মোংলা উপজেলায় ডেঙ্গুর বিস্তার ঠেকানো এবং সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বৈদ্যমারী বাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্থানীয় সদস্যদের সম্মিলিত উদ্যোগে এই আয়োজন বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির সময় বৈদ্যমারী বাজারের দোকানদার, পথচারী ও এলাকার বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সাথে একটি আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু জ্বরের উপসর্গ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রাতে মশারি ব্যবহার করে ঘুমানোর গুরুত্ব তুলে ধরেন।

রেড ক্রিসেন্ট ও সিপিপির সদস্যরা বলেন, বর্ষা ও পরবর্তী সময়ে এই এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পায়। তাই সাধারণ মানুষকে সচেতন করাই তাদের এই সামাজিক কার্যক্রমের মূল লক্ষ্য। সচেতনতা বৃদ্ধিতে আগামীতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট ও সিপিপির মোংলা উপজেলার বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক, বৈদ্যমারী বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় রেড ক্রিসেন্ট ও সিপিপির যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারণা।

Update Time : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬