১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

Reporter Name
  • Update Time : ০৬:৪৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৭ Time View

​ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সজীব নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
​শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার গহিরা-হেয়াকো সড়কের বখতপুর করলিয়া পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে করলিয়া পুকুর পাড় এলাকায় একটি অটোরিকশা উল্টো পথে চলার কারণে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশার তিন আরোহী গুরুতর আহত হন।
​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করেন। এদের মধ্যে সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

Update Time : ০৬:৪৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬