ফুলবাড়ীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- Update Time : ০২:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ২০ Time View

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ও প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ১ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১ টা ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাসিন আলী, সভাপতিত্বে, উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, সহকারী কমিশনার ভূমি এএসএম শাহাদাত হোসেন, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক,ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং ২০২৬ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, নজরুল আমাদের বিদ্রোহ, প্রেম ও সাম্যের প্রতীক। নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা যোগাবে।


















