০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও টিনের বেড়া দিয়ে দখলচেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : ০৫:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১১ Time View

কুমিল্লার দেবিদ্বারে বসতবাড়িতে নির্মাণাধীন ভবনের কাজে বাধা, চাঁদা দাবি এবং জোরপূর্বক টিনের বেড়া দিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিনা আক্তার ও তাঁর স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বিধবা আকলিমা আক্তার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে দেবিদ্বার পৌরসভার ছোটআলমপুর এলাকার বলিমন্দের বাড়িতে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আকলিমা আক্তার তাঁর স্বামীর বসতবাড়িতে একটি বহুতল ভবন নির্মাণ করছেন। তাঁর অভিযোগ, প্রতিবেশী শাহিনা আক্তার ও তাঁর স্বামী নির্মাণকাজে বাধা দিচ্ছেন এবং ভবনের মধ্যে টিনের বেড়া দিয়ে জায়গা দখলের চেষ্টা করছেন।

ভুক্তভোগী আকলিমা আক্তার জানান, তাঁর স্বামী মারা গেছেন এবং তাঁর দেবররা প্রবাসে থাকেন। স্বামী ও দেবরদের বাড়িতে তাঁদের উপার্জিত অর্থ দিয়ে ভবন নির্মাণের কাজ চলছে। শুরুতে প্রতিবেশী শাহিনা আক্তারের কোনো আপত্তি ছিল না। তবে গত কয়েক মাস ধরে তিনি নির্মাণকাজে বাধা দিচ্ছেন এবং ওই জায়গায় নিজেদের জমি রয়েছে বলে দাবি করছেন।

আকলিমার আরও অভিযোগ, সীমানা নিয়ে বিরোধের কথা

Tag :

Please Share This Post in Your Social Media

দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও টিনের বেড়া দিয়ে দখলচেষ্টার অভিযোগ

Update Time : ০৫:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬