বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ
- Update Time : ০৯:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্টান নিজস্ব কাযালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় হিলি স্থলবন্দর স্টেশন এলাকায় হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সহ নিবাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আজিজুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে বক্তারা বলেন, বাংলা হিলি (হাকিমপুর) স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করতে সিঅ্যান্ডএফ এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকদের স্বার্থ রক্ষা, বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে নতুন কমিটি কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হিলি স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজনে ছিলেন, হাকিমপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।





















