১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৮:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ Time View

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের
প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি
দিবস উপলক্ষে বাঘারপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের
পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় ঐক্যের
আবহ তৈরি হয়। পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর
রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও পৌর
বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম।
সভায় বিশেষভাবে নজর কাড়ে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের
একসঙ্গে উপস্থিতি। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাছ
হোসেন, সহ-প্রচার সম্পাদক আবু হোরাইরা আশা, সহ-সভাপতি শওকত
মোল্যা, উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম, উপজেলা ছাত্রদলের সভাপতি
নাফিজ ইকবাল ইছা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি লাভলুর রহমান
উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে জহুরপুর ইউনিয়ন বিএনপির
সভাপতি মনিরুজ্জামান, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি
আনোয়ার হোসেন ভুট্ট ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নারিকেলবাড়িয়া
ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লষ্কর, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির
সাধারণ সম্পাদক মুন্ধসঢ়;জুর মুরশিদ, দোহাকুলা ইউনিয়ন বিএনপির
আসাদুজ্জামান শিকদার, দরাজহাট ইউনিয়ন বিএনপির নূর মোহাম্মদ এবং
বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবু হোসেন উপস্থিত ছিলেন।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র
যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম,
যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেফতা উদ্দিন শিকদার, সাবেক সহ-
সাধারণ সম্পাদক লিটন মোল্লা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক, রাতুল
হাসান তারেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র
ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে
দলের নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম
পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত
কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন শুহুদ।

Tag :

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ

Update Time : ০৮:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬