ভাটারা নূরের চালা মসজিদে জুমার নামাজ আদায় ও মুসল্লিদের সাথে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সেলিম উদ্দিনের কুশল বিনিময়
- Update Time : ১০:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৩১ Time View

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন রাজধানীর ভাটারায় অবস্থিত নূরের চালা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ শুক্রবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তিনি মসজিদটিতে উপস্থিত হন। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বিনিময়কালে মোহাম্মদ সেলিম উদ্দিন সকলের কাছে আন্তরিক দোয়া চান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, কল্যাণমুখী ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। জনসংযোগকালে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




















