০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে নতুন এসিল্যান্ড মীর আল মনসুর শোয়াইব।

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : ১০:৫৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ Time View

অবশেষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মীর আল মনসুর শোয়াইব। তাঁর দায়িত্ব গ্রহণের খবরে উপজেলা ভূমি অফিসের সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসে বিভিন্ন সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করে আসছেন সেবা প্রত্যাশীরা। নামজারি, জমির খাজনা, ভূমি-সংক্রান্ত বিভিন্ন আবেদনসহ প্রয়োজনীয় সেবা পেতে সময়ক্ষেপণ ও নানা জটিলতার মুখোমুখি হওয়ার অভিযোগ রয়েছে তাদের।

নতুন এসিল্যান্ডের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এসব সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা। সেবা প্রার্থীরা জানান, ভূমি অফিস সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান। জমি-সংক্রান্ত বিভিন্ন কাজে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন। ফলে একজন দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকর্তার মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সেবা নিশ্চিত করা জরুরি।

তারা আশা প্রকাশ করেন, মীর আল মনসুর শোয়াইব দায়িত্ব গ্রহণের পর ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করবেন। বিশেষ করে নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ানসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষের হয়রানি ও দীর্ঘসূত্রতা কমাতে কার্যকর ভূমিকা রাখবেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এসিল্যান্ডের নেতৃত্বে রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসে শৃঙ্খলা ও সেবার মান বাড়বে। একই সঙ্গে দালালনির্ভরতা, অপ্রয়োজনীয় হয়রানি এবং দীর্ঘসূত্রতা বন্ধ করে সাধারণ মানুষ যাতে সহজে সরকারি সেবা পেতে পারেন, সে বিষয়ে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন।

রায়গঞ্জবাসীর প্রত্যাশা, নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব সততা, দক্ষতা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালন করবেন এবং দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত ভোগান্তি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রায়গঞ্জে নতুন এসিল্যান্ড মীর আল মনসুর শোয়াইব।

Update Time : ১০:৫৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬