লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার
- Update Time : ০৫:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. আশিক বেপারী (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৯টার দিকে গোয়ালীমান্দ্রা বাজারের ছাগলের হাটের সামনের পাঁকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশিক বেপারী লৌহজং উপজেলার সুন্দীসার মুন্সীবাড়ি এলাকার মৃত রহম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে লৌহজং থানার এসআই (নিঃ) অভিজিৎ পোদ্দার সঙ্গীয় ফোর্সসহ গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে আশিক বেপারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লৌহজং থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















