১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​লৌহজং উপজেলা হাসপাতালে মাদক শনাক্তকারী কিট হস্তান্তর

​ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : ১১:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৩২ Time View

​মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে মাদক শনাক্তকারী কিট হস্তান্তর করা হয়েছে।
​আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব কিট তুলে দেওয়া হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
​সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব মাদক শনাক্তকারী কিট ব্যবহারের ফলে এলাকায় মাদক শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক ও চিকিৎসাসেবা পরিচালনায় এসব কিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
​অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

​লৌহজং উপজেলা হাসপাতালে মাদক শনাক্তকারী কিট হস্তান্তর

Update Time : ১১:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬