০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুলদাইড় উত্তর পাড়ায় দুর্ভোগ: সিরাজগঞ্জের কাজিপুরে সংযোগ রাস্তা সংস্কারে এমপি সেলিম রেজার দৃষ্টি আকর্ষণ

Reporter Name
  • Update Time : ১০:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩২ Time View

​মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় গ্রামের উত্তর পাড়ার প্রধান সংযোগ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। গ্রামবাসীর চলাচলের একমাত্র ভরসা এই কাঁচা মাটির রাস্তাটি বর্তমানে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
​পাড়া-মহল্লার শত শত মানুষ প্রতিদিন ভ্যান, অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেলে করে এই পথ দিয়েই যাতায়াত করেন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া করেন। কিন্তু রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষায় খানাখন্দ ও কাদা-পানিতে একাকার হয়ে যায়, আবার শুষ্ক মৌসুমেও ধুলা ও মাটির ধসে চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোমলমতি স্কুলগামী শিক্ষার্থীরা। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে পিচ্ছিল রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে তারা মারাত্মক আঘাত পাচ্ছে। এছাড়া মোটরবাইক ও সাইকেল আরোহীরা প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
​বর্তমানে ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান বা মেম্বার দায়িত্বে না থাকায় স্থবির হয়ে পড়েছে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড। এ পরিস্থিতিতে শিমুলদাইড় উত্তর পাড়ার অবহেলিত এই রাস্তাটিতে অতি দ্রুত আরসিসি ঢালাই কাজের ব্যবস্থা করার জন্য সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজার হন্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
​উল্লেখ্য, রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে ইতিপূর্বেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি রাস্তাটি আরসিসি ঢালাই করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুর্ভোগ থেকে চিরতরে মুক্তি পেতে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে এমপি মহোদয়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

Please Share This Post in Your Social Media

শিমুলদাইড় উত্তর পাড়ায় দুর্ভোগ: সিরাজগঞ্জের কাজিপুরে সংযোগ রাস্তা সংস্কারে এমপি সেলিম রেজার দৃষ্টি আকর্ষণ

Update Time : ১০:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬