০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে অটোরিকশা-টমটম-চলাচলে ১১ নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা

Reporter Name
  • Update Time : ০৪:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View

ইউসুফ চৌধুরী বিল্লু, কক্সবাজার জেলা প্রতিনিধি৷

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখা ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা, টমটম ও মিশুক যানবাহনের মালিক ও চালকদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের এসব নির্দেশনা বাধ্যতামূলকভাবে প্রতিপালনের জন্য বলা হয়েছে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জারিকৃত ১১ নির্দেশনা:

১। বৈধ কাগজপত্র ও অনুমোদনবিহীন কোনো অটোরিকশা, টমটম বা মিশুক ঈদগাঁও উপজেলা এলাকায় চলাচল করতে পারবে না।

২। অন্য উপজেলার অটোরিকশা, টমটম বা মিশুক ঈদগাঁও উপজেলায় প্রবেশ ও চলাচল করতে পারবে না। একইভাবে ঈদগাঁও উপজেলার অটোরিকশা, টমটম বা মিশুক অন্য উপজেলায় প্রবেশ ও চলাচল করতে পারবে না।

৩। প্রতিটি অনুমোদিত অটোরিকশা, টমটম ও মিশুকে স্পষ্ট ও দৃশ্যমান কিউআরযুক্ত নম্বর প্লেট থাকতে হবে।

৪। অপ্রাপ্তবয়স্ক বা ড্রাইভিং লাইসেন্সবিহীন কেউ অটোরিকশা, টমটম বা মিশুক চালাতে পারবে না। অন্যথায় সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হবে।

৫। অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। নির্ধারিত আসনসংখ্যার বেশি যাত্রী বহন করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

৬। যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা যাবে না। শুধুমাত্র নির্ধারিত স্ট্যান্ডে গাড়ি রাখতে হবে।

৭। সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না।

৮। গাড়ির ব্রেক, হর্ন ও হেডলাইট সচল রাখতে হবে। ত্রুটিপূর্ণ কোনো যানবাহন সড়কে নামানো যাবে না।

৯। ঈদগাঁও পৌরসভা ঘোষণা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ অথবা ট্যাক্স পরিশোধ সাপেক্ষে গাড়িতে নির্ধারিত কালার কোডিং করতে হবে। ঈদগাঁও, ইসলামাবাদ ও জালালাবাদ ইউনিয়নের যানবাহনে সবুজ রং এবং পোকখালী ও ইসলামপুর ইউনিয়নের যানবাহনে লাল রং করতে হবে।

১০। শুধুমাত্র ঈদগাঁও বাজারে সকল ধরনের যানবাহন (বাস ব্যতীত) ঈদগাঁও স্টেশন দিয়ে প্রবেশ করতে পারবে; তবে এ পথে বের হতে পারবে না। বাজার থেকে যানবাহন বাঁশঘাটা রোড, বঙ্কিম বাজার রোড ও আল মাসিয়া রোড দিয়ে বের হতে হবে।

১১। এসব নিয়ম বাস্তবায়নে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সমন্বয়ে তদারকি কমিটি কাজ করবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদগাঁও উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সুশৃঙ্খল, নিরাপদ ও যানজটমুক্ত রাখতে এসব নির্দেশনা বাস্তবায়ন করা হবে। তাই সংশ্লিষ্ট সকল অটোরিকশা, টমটম ও মিশুক মালিক-চালককে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনাগুলো প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে।

আদেশক্রমে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
ঈদগাঁও, কক্সবাজার

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদগাঁওতে অটোরিকশা-টমটম-চলাচলে ১১ নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা

Update Time : ০৪:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬