০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আক্তার ফারুক শাহীনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ: জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ ইব্রাহিম খলিল রুবেল বরিশাল প্রতিনিধ
  • Update Time : ১২:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২৭ Time View

মোঃ ইব্রাহিম খলিল রুবেল বরিশাল প্রতিনিধ

দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও প্রবীণ সাংবাদিক আক্তার ফারুক শাহীন ভাইয়ের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েম শরীফের ছেলে সৈকত ও তার সহযোগীরা এই পৈশাচিক হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। একজন পেশাদার ও বরেণ্য সাংবাদিকের ওপর এ ধরনের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
​আজ রবিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে কিংবা সামাজিক অবস্থান থেকে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারী ও এর নেপথ্যে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
​সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সৈকত ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে এবং সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

সাংবাদিক আক্তার ফারুক শাহীনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ: জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Update Time : ১২:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬