০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু ৪ দিনে আক্রান্ত ৭০, হাসপাতালে রোগীর ভিড়।

Reporter Name
  • Update Time : ০৭:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:

সাতক্ষীরা জেলায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করতে চলেছে ডেঙ্গুর প্রকোপ গত কয়েকদিন ধরে জেলাজুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সর্বশেষ গত চার দিনেই জেলায় নতুন করে আরও ৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে প্রতিদিনই গড়ে ১৭ জনেরও বেশি নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু রোগীর ভিড় ক্রমেই বাড়ছে।
হঠাৎ রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় শয্যা ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী জোগাতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকেরা। চিকিৎসাধীন রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
স্থানীয় সচেতন মহল ও চিকিৎসকদের মতে, বর্ষা পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি এবং এডিস মশার বংশবৃদ্ধির কারণেই জেলায় ডেঙ্গু পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিচ্ছে। মশা নিধনে পৌরসভার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা ওষুধ ছিটানো হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শহরবাসী।সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ‘ডেঙ্গু কর্নার’ বা বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে।
সিভিল সার্জন সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। একই সাথে বাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব বা ডাবের খোসায় পানি জমতে না দেওয়া এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহারের তাগিদ দিয়েছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু ৪ দিনে আক্রান্ত ৭০, হাসপাতালে রোগীর ভিড়।

Update Time : ০৭:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬