২৮ অক্টোবরের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম
- প্রকাশের সময় : ০৬:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 28

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আগামী ২৮ অক্টোবরের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী সাদিক কায়েম।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবসহ বিভিন্ন সময়ে আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগই আজ দেশের আপামর জনগণকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ও সত্য প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। শহীদ পরিবারগুলোর পাশে সব সময় থাকার এবং তাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উক্ত সভায় শহীদ পরিবারের সদস্যগণ তাঁদের স্মৃতি ও মতামত তুলে ধরেন এবং উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন। আলোচনা সভাটি শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়ার মাধ্যমে শেষ হয়।


























