১২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও ডিসি সড়ক যানজটমুক্ত করতে ১৫ দিনের আলটিমেটাম, নইলে উচ্ছেদ

Reporter Name
  • Update Time : ০৯:১৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ Time View

উসুফ চৌধুরী বিল্লু, কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও বাজার ও স্টেশন এলাকায় তীব্র যানজট নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানের লক্ষে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আজ
(৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ডিসি সড়কের দুপাশে অবস্থানকারী সকল ব্যবসায়ী, বাড়ির মালিক ও সর্বসাধারণকে নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পের কাজ দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সড়কের নির্ধারিত সীমানার মধ্যে থাকা সকল স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা, দোকানের বর্ধিত অংশ, সাইনবোর্ড এবং নির্মাণসামগ্রী আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেওয়া হবে।

​নির্ধারিত ১৫ দিন সময়সীমা পার হওয়ার পর উপজেলা প্রশাসন, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অভিযান কালে কোনো অবৈধ স্থাপনা পাওয়া গেলে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

​পাশাপাশি সরকারি কাজে বাধা সৃষ্টি এবং অবৈধ দখলদারির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জেল-জরিমানা ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযান চলাকালীন কোনো অবৈধ স্থাপনার ক্ষয়ক্ষতি হলে তার জন্য প্রশাসন বা সরকার কোনো ক্ষতিপূরণ দেবে না।

​ঈদগাঁও উপজেলার সামগ্রিক উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় এ মহৎ প্রকল্পটি বাস্তবায়নে এলাকার সকল ব্যবসায়ী ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদগাঁও ডিসি সড়ক যানজটমুক্ত করতে ১৫ দিনের আলটিমেটাম, নইলে উচ্ছেদ

Update Time : ০৯:১৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬