কাজিপুরে গ্রীষ্মকালীন ক্রীড়ায় মেঘাই ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সেরা সাফল্য
- Update Time : ০৩:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি:
কাজিপুর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ চমৎকার নৈপুণ্য দেখিয়ে উপজেলার মধ্যে সর্বোচ্চ পুরস্কার অর্জন করেছে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় বিদ্যাপীঠটির বালিকা দল সার্বিক সেরা এবং বালক দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীন প্রধান অতিথি ও সভাপতি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিদ্যালয়ের অর্জিত সাফল্যসমূহ:
কাবাডি: বালিকা দল চ্যাম্পিয়ন এবং বালক দল রানার্সআপ।
হ্যান্ডবল: বালিকা দল চ্যাম্পিয়ন এবং বালক দল রানার্সআপ।
দাবা: দাবা (মধ্যম) বালক ও বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন এবং দাবা (বড়) বালিকা বিভাগে চ্যাম্পিয়ন।
সাঁতার: বিভিন্ন ইভেন্টে মোট ১৫টি পদক জয়।
উপজেলার ক্রীড়াঙ্গনে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এই অভাবনীয় সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।




















