কাজিপুরে যুবলীগ নেতা বিপ্লব সরকারের বাড়িতে হামলা-ভাঙচুর, তানভীর শাকিল জয়ের তীব্র নিন্দা
- Update Time : ১১:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বিপ্লব সরকারের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কাজিপুর আসনের সাবেক সংসদ সদস্য মোঃ তানভীর শাকিল জয়।
এক বিবৃতিতে তিনি বলেন, “আমার প্রিয় ভূমি কাজিপুরে যেসকল সন্ত্রাসী বিপ্লবের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের প্রত্যেককে ইনশাআল্লাহ আইনের মাধ্যমে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে।”
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, “স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান থাকবে এলাকার সর্বস্তরের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার। এ বিষয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব সহ্য করা হবে না এবং কারো প্রতি পক্ষপাত করলে আপনারাও বিচারের হাত থেকে রেহাই পাবেন না।”
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।




















