১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাজিপুর সরকারি মুনসুর আলী কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: প্রথম রাউন্ডে ব্যবস্থাপনা বিভাগের জয়
মোঃ আব্দুল মোমিন
- Update Time : ১০:০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ Time View

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
কাজিপুর সরকারি মুনসুর আলী কলেজে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১ম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। গতকাল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম।
উদ্বোধনী দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে বেলা ১১:৩০ মিনিটে মুখোমুখি হয় ব্যবস্থাপনা বিভাগ ও ইন্টার ২য় বর্ষের দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ইন্টার ২য় বর্ষকে ২-১ গোলে পরাজিত করে ব্যবস্থাপনা বিভাগ।
টুর্নামেন্টের সময়সূচী অনুযায়ী আগামীকাল ৩ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। কলেজ কর্তৃপক্ষ ও আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ফুটবলপ্রেমী দর্শককে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।
Tag :

















