০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : ০৩:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

​শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন জিয়া হল চত্বরে সমাবেশ শেষে শুরু হওয়া র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​রকিবুল ইসলাম বকুল এমপি, জাতীয় সংসদের হুইপ
​আমির এজাজ খান এমপি
​নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)
​বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, চেয়ারম্যান, খুলনা ওয়াসা
​এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
​সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বর থেকে স্লোগান, ব্যানার ও ফেস্টুনসহ বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Update Time : ০৩:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬