জামালগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৪ Time View

মোবারক হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালগঞ্জ উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।
জামালগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ সফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাটি যৌথভাবে পরিচালনা করেন আহ্বায়ক কমিটির ২য় যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোহাম্মদ আজিজুর রহমান আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু এবং যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার।
সভায় উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দলের সার্বিক সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, ঐক্য জোরদার করা এবং রাজনৈতিক কর্মকাণ্ড আরো বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।




















