জোরারগঞ্জ থানার মানবিক উদ্যোগ: ছিনতাই হওয়া ৮০ বছরের বৃদ্ধ নুরুজ্জামানের ইজিবাইক উদ্ধার ও হস্তান্তর
- Update Time : ০২:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ২১ Time View

জোরারগঞ্জ থানা, চট্টগ্রাম।
জোরারগঞ্জ থানা পুলিশের দ্রুত তৎপরতা ও পেশাদারিত্বের কারণে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের আয়রোজগারের একমাত্র সম্বল চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিক্সা (ইজিবাইক) উদ্ধার করে তা জিম্মায় প্রদান করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৮/০৯/২০২৬ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ৬:২০ মিনিটের দিকে দুইজন ব্যক্তি ভাড়ায় গণকছড়া যাওয়ার কথা বলে বারইয়ারহাট বাজার থেকে মো. নুরুজ্জামান (৮০)-এর ইজিবাইকটি নিয়ে রওয়ানা দেন। পরবর্তীতে আনুমানিক সকাল ৬:৪০ মিনিটের দিকে জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের গণকছড়া রোডের কালভার্টের ওপর পৌঁছালে, ওই দুই ব্যক্তি সিগারেট জ্বালানোর কথা বলে অটোরিক্সাটি থামাতে বলেন। অটোরিক্সা থামানোর সাথে সাথেই তারা মো. নুরুজ্জামানকে ধাকл দিয়ে রাস্তার পাশের খালে ফেলে দিয়ে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যান।
উক্ত ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। পুলিশ ছাগলনাইয়া থানা এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশে অদ্য ২০/১০/২০২৬ খ্রিষ্টাব্দে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম বৃদ্ধ মো. নুরুজ্জামান [পিতা: মৃত মো. ইদ্রিছ, গ্রাম: খিলমুরারী, ৫নং ওয়ার্ড, জোরারগঞ্জ (৩নং ইউপি), থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম]-এর জিম্মায় ইজিবাইকটি হস্তান্তর করেন। এ সময় তিনি বৃদ্ধ চালককে সতর্ক অবস্থানে থেকে নিয়মিত ইজিবাইক চালানোর জন্য অনুরোধ জানান। বৃদ্ধের আয়রোজগারের একমাত্র সম্বলটি উদ্ধার করে তার নিকট ফিরিয়ে দিতে পেরে পুলিশ প্রশাসন অত্যন্ত আত্মতৃপ্তি প্রকাশ করেছে।



















