ঝালকাঠিতে মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত: চিরস্থায়ী মাদক নির্মূলে জোরালো হুঁশিয়ারি
- Update Time : ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৫ Time View

ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিশ্ব রোড সংলগ্ন ব্র্যাক মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন। তিনি এলাকায় চিরস্থায়ী মাদক নির্মূলে করণীয় পদক্ষেপসমূহ তুলে ধরেন। মাদক সেবনকারী ও বিক্রেতাদের ধ্বংসাত্মক পথ পরিহার করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সতর্কবার্তায় কাজ না হলে যে কোনো মূল্যে তাদের আইনের হাতে সোপর্দ করা হবে।
এর আগেও তিনি ২ নম্বর ওয়ার্ডের চাঁদকাঠী চৌমাথা, রূপনগর ও এবাদুল্লাহ মসজিদ সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে মাদকবিরোধী কর্মসূচি পালন করেছেন। এলাকা থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এছাড়া এলাকার গরিব, দুঃখী ও অসহায় মানুষের সার্বিক উন্নয়ন ও সহায়তায় তিনি ব্যক্তিগতভাবে কাজ করে যাচ্ছেন এবং মাদকবিরোধী এ প্রচেষ্টা সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. আজাদুর রহমান খান — সভাপতি, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দল
মো. শফিউল আজম টুটুল — সাধারণ সম্পাদক, ঝালকাঠি সাংবাদিক ইউনিট
মো. নাসির উদ্দিন মিয়া — বিশিষ্ট ব্যবসায়ী
মো. অলিউর রহমান মিঠু গাজী — সভাপতি, ২ নং ওয়ার্ড বিএনপি
মো. মাসুদ মিয়া — সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপি
মো. আসাদুজ্জামান খান বিপ্লব — সভাপতি, ঝালকাঠি শহর স্বেচ্ছাসেবক দল
মো. জাকির হোসেন মিয়া — সহ-সভাপতি, জাকের পার্টি, ঝালকাঠি জেলা
গাজী মো. শাহ আলম — সাবেক ছাত্রদল নেতা, ঝালকাঠি জেলা




















