০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে স্কুল ওরিয়েন্টেশন

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View

যশোরের বিকরাগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ ও পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন করতে স্কুল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর একটা থেকে ৩টা পর্যন্ত বিদ্যালয় এর হলরুমে পারিবারিক সহিংসতা হ্রাসে সফল উদ্যোগের পুনরাবৃত্তি (RSDVR) প্রকল্পের আওতায় শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে এবং MISEREOR-এর সহযোগিতায় এ স্কুল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মেডিকেল অফিসার ডা: আদৃতা মৌরিন, শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক প্রোগ্রাম, রোজিনা আকতার, প্রোগ্রাম অফিসার, মোঃ মোয়াজ্জেম হোসেন, এসএমসি খুলনা অঞ্চলের সিনিয়র মার্কেটিং অফিসার, ইয়াসিন শিকদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাছান উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল। উক্ত অনুষ্ঠানে ৪০০-ছাত্রী ও শিক্ষকদের জয়া সেনিটারি ন্যাপকিন ও এসএমসির সুপার কিট চকলেট প্রদান করা হয়।বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। তারা শিক্ষার্থীদের বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতন হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিশু নিলয় ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে স্কুল ওরিয়েন্টেশন

Update Time : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬