০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ফের বাড়ল বাসভাড়া: ভাড়া ঠেকেছে ৬০ টাকায়, ক্ষুব্ধ নিয়মিত যাত্রীরা

​মো. ফয়সাল, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১২:১৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ Time View

​ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোতে আবারও ভাড়া বৃদ্ধির ঘটনা ঘটেছে। এই রুটের পরিচিত পরিবহন ‘বন্ধন’ ও ‘উৎসব’ বাসে এক লাফে বাড়ানো হয়েছে ৫ টাকা। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে যাত্রীদের গুনতে হচ্ছে ৬০ টাকা। হঠাৎ করে কোনো পূর্বঘোষণা ছাড়াই ভাড়া বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা।
​প্রতিদিন কর্মস্থল, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনে হাজারো মানুষ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াত করেন। তাদের মধ্যে বড় একটি অংশই চাকরিজীবী, শিক্ষার্থী, শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্য। ভুক্তভোগীদের অভিযোগ—আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই, প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যসহ জীবনযাত্রার ব্যয়। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে বাসভাড়া বৃদ্ধি তাদের সংসার খরচে বাড়তি আর্থিক চাপ তৈরি করেছে।
​নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের মতে, দিনে ৫ টাকা বাড়তি ভাড়া সাধারণ দৃষ্টিতে কম মনে হলেও মাস শেষে তা বড় অঙ্কে রূপ নেয়। যারা প্রতিদিন এই রুটে যাতায়াত করেন, মাস শেষে তাদের পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। ফলে সীমিত আয়ের মানুষের জন্য নিয়মিত যাতায়াত করা দুর্বিষহ হয়ে উঠছে।
​যাত্রীরা আরও জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পরিবহন নিয়ে ভোগান্তি দীর্ঘদিনের। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে এভাবে দফায় দফায় ভাড়া বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভাড়া বৃদ্ধির পেছনে যৌক্তিক কারণ কী এবং এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না—সে বিষয়ে প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তারা।
​একই সঙ্গে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনা করে ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত ও কঠোর তদারকির জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ফের বাড়ল বাসভাড়া: ভাড়া ঠেকেছে ৬০ টাকায়, ক্ষুব্ধ নিয়মিত যাত্রীরা

Update Time : ১২:১৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬