০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

আব্দুর রহিম ঢাকা উত্তর জেলা প্রতিনিধি
  • Update Time : ০৫:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ২১ Time View

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিএসটিআইর অনুমোদন ও লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।
​অভিযান সূত্রে জানা যায়, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ‘‘সিলভার পেইন্টস’’ নামক প্রতিষ্ঠানে সিন্থেটিক রঙের (আন্ডারকোটিং) সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ যাচাই করা হয়। তবে প্রতিষ্ঠানটির অনুকূলে কোনো বৈধ লাইসেন্স বা সনদ পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে বিএসটিআইর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
​একই অভিযানে ‘‘আর-রাওয়া ড্রিংকিং ওয়াটার’’ নামক পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানেও ড্রিংকিং ওয়াটারের সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ যাচাই করা হয়। সেখানেও বৈধ কোনো লাইসেন্স ও সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
​অভিযানকালে বিএসটিআইর প্রসিকিউটিং কর্মকর্তা ও ফিল্ড অফিসার (সিএম) নূর জাহান এবং পরিদর্শক (মেট্রোলজি) নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
​দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটিকে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে বাধ্যতামূলকভাবে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।
​জনস্বার্থে বিএসটিআইর এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

​#বিএসটিআই
​#ভ্রাম্যমাণ_আদালত
​#তেজগাঁও
​#সিলভার_পেইন্টস
​#আর_রাওয়া_ড্রিংকিং_ওয়াটার
​#BSTI
​#MobileCourt
​#DhakaNews
​#ConsumerRights

Tag :

Please Share This Post in Your Social Media

তেজগাঁওয়ে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

Update Time : ০৫:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬