০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিঘ‌লিয়ায় নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহিনুর ইসলাম, বিশেষ, প্রতিনিধিঃ
  • Update Time : ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ Time View

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ খাদ্য গ্রহণ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খুলনার দিঘলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিঘলিয়ার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১ টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খুলনা এবং ব্রহ্মগাতী ব্লাডলাইন কল্যাণ সংস্থা, দিঘলিয়া, খুলনার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা জেলা কর্মকর্তা মো: মোকলেছুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নিরাপদ খাদ্য গ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচন, খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতকরণে সতর্কতা, ভেজাল ও দূষিত খাদ্য পরিহার এবং খাদ্য গ্রহণের আগে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবার ও সমাজে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন সেরা শিক্ষার্থীকে নির্বাচিত করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্যের পাশাপাশি সুস্থ জীবনযাপনের জন্য পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি। খাদ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, পরিবহন ও গ্রহণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানো ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমিনুর রহমান, সাজ্জাদ হোসেন, মো. মোকসেদ আলী, লিলি আক্তার, মো. আবু হানিফ বিশ্বাস, শিউলী খাতুন, রিনা পারভিন, কাজী মাহমুদা আক্তারী, জেসমিন আক্তার ও সংগীত মল্লিক।
এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খুলনার নমুনা সংগ্রহকারী সৌমেন কুন্ডু, ব্রহ্মগাতী ব্লাডলাইন কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আব্দুল্লাহ শেখ, সদস্য শাকিব খান ও মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

দিঘ‌লিয়ায় নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬