০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের খানসামায় ভুয়া ডেন্টিস্টকে ৩০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার মোহাম্মদ গোলাপ ইসলাম
  • Update Time : ০৪:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৬ Time View

​দীর্ঘদিন ধরে অপচিকিৎসা ও রোগীদের প্রতারিত করার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে এক কথিত ডেন্টিস্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
​উপজেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ পরিচালনায় এই অভিযান চালানো হয়। অভিযুক্ত ডেন্টিস্টের নাম মো. রফিকুল ইসলাম।
​অভিযান সূত্রে জানা যায়, মো. রফিকুল ইসলাম বিডিএস (BDS) ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে পাকেরহাটে চেম্বার খুলে রোগীদের দন্ত চিকিৎসা ও বিভিন্ন জটিল অপচিকিৎসা প্রদান করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে চিকিৎসা প্রদানের বৈধ কাগজপত্র ও সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভণ্ড ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে সাধারণ মানুষকে সনদপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ছাড়া অপচিকিৎসকদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

দিনাজপুরের খানসামায় ভুয়া ডেন্টিস্টকে ৩০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৪:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬