১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না

মোঃ মশিউর ইসলাম দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০৯:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৩ Time View

দিনাজপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মহিলা দলের নেত্রী এবং তথ্য সংগ্রহকারী কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। তথ্য সংগ্রহের সময় অনিয়ম, দুর্নীতি কিংবা কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করতে হবে। এ ধরনের পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তাঁরা।
এর আগে স্থানীয় সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রকাশক: দৈনিক জনতার খবর
বিশেষ প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম
তারিখ: ১২ অক্টোবর ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০

Tag :

Please Share This Post in Your Social Media

দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না

Update Time : ০৯:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬