দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৩ কোটি ৩৯ লাখ টাকার চেক বিতরণ
- Update Time : ০৮:৫৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৬ Time View

দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই সহায়তার চেক তুলে দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
চেক হস্তান্তরকালে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় প্রিয়জন হারানোর ক্ষতি কখনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে। সরকার সড়ক দুর্ঘটনা রোধে কাজের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএর প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















