০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় উৎসবের রঙে রাঙা রায়গঞ্জ, জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৮:২২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭৬ Time View

কে, এম রিমান ইসলাম
স্টাফ রিপোর্টার (রায়গঞ্জ, রায়গঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিমগাছী কেন্দ্রীয় জয়দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিমগাছী কেন্দ্রীয় জয়দুর্গা মন্দিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

মন্দিরের সভাপতি রামকৃষ্ণ গুনের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়গঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. চন্দন কুমার সরকার। পরে ফিতা কেটে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান,
আব্দুল কুদ্দুস মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাব্বার মিয়া, রায়গঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার, রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীণ কুমার গুন (লিটন), বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হচ্ছে।

জন্মাষ্টমীকে ঘিরে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

ধর্মীয় উৎসবের রঙে রাঙা রায়গঞ্জ, জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

Update Time : ০৮:২২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬