নারায়ণগঞ্জ সিটি লেক পার্কের জিমখানা গেটে অবৈধ অটোরিকশার দখল, বাড়ছে জনদুর্ভোগ
- Update Time : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৪০ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জিমখানা লেক পার্ক এলাকার গেট এবং সংলগ্ন পথগুলোতে দিন দিন অবৈধ অটোরিকশার অবৈধ পার্কিং ও দখলদারিত্ব বেড়েই চলেছে। জিমখানা এলাকার মূল রাস্তার মতো এই পার্কের আশপাশের পরিবেশও ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, জিমখানার এই গেটটি দিয়ে সাধারণত দর্শনার্থীদের সরাসরি পার্কের ভেতরে প্রবেশ ঘটে না। তবে এর আশপাশের এলাকা এবং চলাচলের রাস্তাগুলো সবসময়ই জনবহুল ও গুরুত্বপূর্ণ। এই প্রবেশপথ ও এর আশপাশে সারি সারি ব্যাটারিচালিত অটোরিকশা যত্রতত্র পার্কিং করে রাখার কারণে পুরো এলাকার স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে।
সরেজমিনে দেখা যায়, নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপের অভাবে চালকরা ইচ্ছেমতো রাস্তা ও গেটসংলগ্ন এলাকা আটকে গাড়ি রাখছেন। এর ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায়শই তিব্র যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।
শহরের সৌন্দর্য রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত জিমখানা পার্কের এই গেট ও আশপাশের এলাকা থেকে অবৈধ অটোরিকশার অবৈধ স্ট্যান্ড ও পার্কিং সরাতে সংশ্লিষ্ট প্রশাসন ও সিটি করপোরেশনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।



















